হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক ছাত্রকে যৌন নিপীড়নের মামলায় ওই বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ছাত্রদের যৌন নিপীড়ন করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর শ্যাওড়াপাড়ার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

পরে রাতেই ভুক্তভোগী এক শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে মামলা করেন। সেই মামলায় আজ শুক্রবার ওই শিক্ষককে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ বিকেলে এরশাদ হালিমকে আদালতে হাজির করে মিরপুর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী হাসান মিলন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে এরশাদ হালিমের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল রাত প্রায় ১১টার দিকে শেওড়াপাড়ায় ড. এরশাদ হালিমের বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাঁকে আটক করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক তাঁকে আদালতে হাজির করেন।

গত কয়েক দিন ধরে রসায়ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ড. এরশাদ হালিমের যৌন হয়রানির বিষয়টি সামনে নিয়ে আসেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা এরশাদ হালিমের অপকর্মের বিষয়টি তুলে ধরেন সাংবাদিকদের কাছে।

চলচ্চিত্র শিল্প: সিনেমা হলের পর্দায় বিশ্বকাপ চলচ্চিত্রের ব্যবসায় দুশ্চিন্তা

শাহবাগে ‘ঐক্যবদ্ধ সনাতনী সমাজ’–এর মানববন্ধন ও বিক্ষোভ, ৮ দফা দাবি

প্রয়াত সফিউদ্দিন আহমদকে স্মরণ করল উদীচী

মুগদায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ফল উৎসব

অস্ত্র ও মাদক মামলায় অটো সজল ও তিন সহযোগী রিমান্ডে

ধানমন্ডিতে বাসার ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, বাবার দাবি হত্যা

দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে আহত

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির থাক্কায় পথচারী নিহত