হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন কিশোর ও যুবক আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সন্দেহভাজন কিশোর ও এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক সন্দেহভাজন কিশোর ও এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে কিশোরটিকে এবং দুপুর ১টার দিকে যুবককে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, আটক কিশোরের আচরণ সন্দেহজনক ছিল। জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে। সে একবার নিজেকে শিক্ষার্থী, আবার একবার ছাত্রদল বা ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বলে দাবি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আটক কিশোরের পরনে প্যান্ট, কোট ও টাই এবং হাতে একটি ব্যাগ ছিল। তাকে আটক করার পর পুলিশের ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, আটক কিশোরের ব্যাগ থেকে কিছু কাগজপত্র ও আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে একটি নিষিদ্ধ সংগঠনের যোগসূত্র থাকতে পারে।

অন্যদিকে আটক যুবকের বয়স ২২ বছর। তারও বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

পুলিশ জানায়, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। তাদের উদ্দেশ্য ও পরিচয় যাচাইয়ে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে।

শাহজালালে দুই প্রবাসী যাত্রীর কাছ থেকে ৬৭ লাখ টাকার আইফোন ও সিগারেট জব্দ

স্টলের সজ্জায় নানান বার্তা

ঢাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তি

‘লক্কড়ঝক্কড়’ বাস চললেই ধরবে ম্যাজিস্ট্রেট: ডিএমপি কমিশনার

হাদি হত্যা: মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ২ এপ্রিল

রাজধানীতে স্কুলছাত্রের প্রাণ কেড়ে নিল পিকআপ

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিরাপদে ঈদ উদ্‌যাপন নিশ্চিত করতে আমরা প্রস্তুত: ডিএমপি কমিশনার

যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২