হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকার বিভিন্ন রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা বিক্ষোভ করছেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকার আগারগাঁও, মহাখালী, গাবতলী, মোহাম্মদপুর এবং ডেমরা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। তাদের এই আন্দোলনের ফলে এসব এলাকার প্রধান সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষসহ সব ধরনের যাত্রীরা এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

সকাল থেকেই ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত এবং পুলিশের নিয়মিত ধরপাকড়ের বিরুদ্ধে চালকেরা এই বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত তাঁদের রোজগারে সরাসরি প্রভাব ফেলছে এবং তাঁরা আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন।

ট্রাফিক-গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার পর থেকে ১ হাজারের মতো চালক একত্রিত হয়ে মহাখালী সড়কে অবস্থান নেন। তবে বিক্ষোভকারীদের কেউই রিকশা নিয়ে আসেননি, তাঁরা পায়ে হেঁটেই অবস্থান করছেন। বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন। তবে সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।

ব্যাটারিচালিত রিকশাচালকেরা পায়ে হেঁটে এসে বিক্ষোভ করছেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৯ নভেম্বর এই নির্দেশের পর এর প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ী দয়াগঞ্জে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকেরা। তাঁদের ঠেকাতে কঠোর অবস্থান নেয় পুলিশ।

রিকশাচালকদের বিক্ষোভে বিপদে পড়েছেন সাধারণ যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

এর প্রতিবাদে গতকাল বুধবারও বিক্ষোভ সমাবেশ হয় রাজধানীর আগারগাঁওয়ে। ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের প্রতিবাদে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনের চৌরাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারী চালকেরা। প্রায় আধা ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। পরে শতাধিক রিকশার একটি মিছিল চলে আসে মিরপুর রোডের প্রধান সড়কে। আগারগাঁও মেট্রোরেল স্টেশন ঘুরে রিকশার এই মিছিল চলে যায় শ্যামলী পর্যন্ত।

রেললাইনের ওপর ব্যাটারিচালিত রিকশাচালকেরা। ছবি: আজকের পত্রিকা

বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কও দাপিয়ে বেড়ায় এসব রিকশা।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে