হোম > সারা দেশ > ঢাকা

চকবাজারে ময়লার ঘরে মাথায় লোহার অ্যাঙ্গেল পড়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত 

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে ময়লার ঘরে মাথায় লোহার অ্যাঙ্গেল পড়ে সোহান (২৫) নামে এক পরিচ্ছন্নতা কর্মী মারা গেছেন। আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৪টা দিকে চকবাজার চাঁদনী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় সোহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন। 

সোহানকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মনির হোসেন ও আমিনুর ইসলাম জানান, তাঁরা চকবাজার ইসলামবাগ এলাকার ‘ক্লিন সোসাইটি’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণ সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে। বিকেলে ইসলামবাগ চাঁদনীঘাট বাজারের পাশে সিটি করপোরেশনের নির্মাণ করা ময়লার ঘরের ভেতর কাজ করছিলেন। 

সেখানে সবাই ময়লা বাছাই করার সময় ঘরের চালের লোহার একটি অ্যাঙ্গেল খসে পড়ে এবং তাঁর এক অংশ সোহানের মাথার ভেতর ঢুকে পড়ে। এতে সঙ্গে সঙ্গে সোহান লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সোহানের বাড়ি রংপুর জেলার গংগাচড়া উপজেলার হাজীপাড়া গ্রামে। বাবার নাম দুলু মিয়া। পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর ট্যানারি পুকুরপাড় এলাকায় থাকতেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরির্শক) মো. বাচ্চু মিয়া জানান, চকবাজার থেকে তাঁর সহকর্মীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। তাঁরা জানান কাজ করার সময় মাথায় অ্যাঙ্গেল মাথায় পড়ে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানায় জানানো হয়েছে।

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হল ‘চাঁদাবাজি’

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হল ‘চাঁদাবাজি’

দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক