হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামি তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুর, প্রতিনিধি

গ্রেপ্তার তাঁতী লীগের নেতা রেজাউল ফরাজী। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা তাঁতী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম রেজাউল ফরাজী। তিনি ওই গ্রামের ছত্তার ফরাজীর ছেলে এবং কালকিনি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ সেপ্টেম্বর কালকিনির সাহেবরামপুরে একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছিল। সেই মামলায় রেজাউল ফরাজীর সম্পৃক্ততা পাওয়া যায়।

ওসি আরও বলেন, ‘মামলার পর থেকে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই