হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিক নূরুজ্জামান লাবুকে প্রাণনাশের হুমকির ঘটনায় ক্র্যাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি নূরুজ্জামান লাবু। ছবি: সংগৃহীত

সাংবাদিক নূরুজ্জামান লাবুকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সংবাদ প্রকাশের জেরে এ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন লাবু।

এ ঘটনায় নূরুজ্জামান লাবু রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৯০৪) করেছেন।

লাবু বলেন, ‘প্রতিবেদন প্রকাশের পর হুমকির বিষয়টি আমাকে ভীত ও আতঙ্কিত করেছে। আমি এবং আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সংশ্লিষ্ট ব্যক্তি বা তার সহযোগীরা আমাকে কিংবা আমার পরিবারের কাউকে ক্ষতি করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছি।’

ঘটনার পর মঙ্গলবার এক বিবৃতিতে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তাঁরা বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হুমকি শুধু একজন সাংবাদিকের নয়, পুরো সাংবাদিক সমাজের জন্য হুমকিস্বরূপ। তাঁরা হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান এবং আইনের আওতায় আনার আহ্বান জানান।

নূরুজ্জামান লাবু বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি।

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

ইডেন ছাত্রীকে যৌন নির্যাতন: গায়ক জাহিদ অন্তুর জামিন

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে সমাবেশ

আবারও কারাগারে গায়ক নোবেল

রাজধানীর খিলগাঁওয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার

ফুটপাত দখল: সবাইকে নিয়ে সমাধান করতে চায় দুই সিটি করপোরেশন

বিমানবন্দরে ‘চাকরি’ পেয়ে ঢাকায় এসে ২২ জন জানলেন তাঁরা প্রতারিত