হোম > সারা দেশ > ঢাকা

জুরাইনে ৫ ককটেলসহ যুবক গ্রেপ্তার, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার

শ্যামপুর কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

র‍্যাবের হাতে আটক নাইম। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর জুরাইন সেতু মার্কেটের নিচ থেকে পাঁচটি ককটেলসহ নাইম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ‎প্রাথমিক তথ্য অনুযায়ী, আজ রোববার দিবাগত রাত দশটার দিকে এনএসআই ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‎এদিকে উদ্ধার হওয়া ককটেলগুলো পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারি বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের (ডিসপোজাল টিম) আসার অপেক্ষা চলছে বলে জানা গেছে।

উদ্ধারকৃত ককটেল। ছবি: আজকের পত্রিকা

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। উদ্ধারকৃত ককটেলগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ‎তবে গ্রেপ্তার ও উদ্ধার সংক্রান্ত বিস্তারিত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের পর আরও নিশ্চিত হওয়া যাবে।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই