হোম > সারা দেশ > ঢাকা

ইকবালুর রহিমের জমি–প্লট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইকবালুর রহিম। ফাইল ছবি

দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিমের দিনাজপুরের জমি ও ঢাকার প্লট ক্রোক এবং আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের উপসহকারী পরিচালক আতিকুর রহমান খান জমি প্লট ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

দুদকের আবেদন অনুযায়ী, দিনাজপুরের মুন্সিপাড়া গ্রামের ২৪ দশমিক ৩৮ শতাংশ জমি, দিনাজপুর সদরের ৪৮১ দশমিক ৫ শতাংশ জমি, ঢাকার বসুন্ধরা এন ব্লকের ও উত্তরা মডেল টাউনের দুটি প্লট যার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে তাঁর ব্যাংক হিসেবে থাকা ৪১ লাখ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়েছে, ইকবালুর রহিমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদক এই অভিযোগ অনুসন্ধান করছে। অনুসন্ধান চলাকালীন এসব স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, এসব সম্পত্তি তিনি হস্তান্তর স্থানান্তর ও বিক্রির চেষ্টা করছেন। তাই এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার নির্দেশ প্রয়োজন।

জাবিতে প্রক্টর অফিসে তালা দিলেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জে জেরা মেঘনাঘাটে গ্যাস বিস্ফোরণে আরও এক কর্মচারীর মৃত্যু

১৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাভার ও আশপাশের এলাকায়

৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল জাবি ক্যাম্পাস

স্কুলে মিড-ডে মিল: অসাধু ঠিকাদারে প্রশ্নের মুখে ভালো উদ্যোগ

পথচারী নিরাপত্তার খসড়া: ফুটপাতে হকারি ও মোটরবাইক চালালে জেল-জরিমানা

নির্মাণাধীন ভবনে ছিল না নিরাপত্তা ব্যবস্থা, ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

শিশু নির্যাতন রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান খেলাঘর আসরের

শিক্ষা খাতে বাজেটের ২০ শতাংশ বরাদ্দ চায় বিএমজিটিএ

নবম পে-স্কেল বাস্তবায়ন করে দ্রুত গেজেট দাবি সরকারি কর্মচারীদের, অন্যথায় অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি