হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭১ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার ডিএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

ডিএমপি জানায়, নাশকতা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।