হোম > সারা দেশ > ঢাকা

মমতাকে অভিনন্দন, অনিষ্পন্ন বিষয়গুলো সমাধানের আশা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক বিজয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

অভিনন্দন বার্তায় অনিষ্পন্ন বিষয়গুলোর সমাধানের আশা করেন পররাষ্ট্রমন্ত্রী। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এক পত্রে এ কে মোমেন এ অভিনন্দন জানান।

বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো সরকার গঠনে জনগণের সমর্থন লাভ করেছে, যা আপনার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ আপনি বাঙালির দীর্ঘ লালিত মূল্যবোধ ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ধারণ করেছেন। এক্ষেত্রে বঙ্গবন্ধু সারাজীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন।

এ কে আবদুল মোমেন উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো আরো প্রসারিত হয়েছে। অবিভক্ত ইতিহাস, সংস্কৃতি, ভাষা, মূল্যবোধ এবং বংশানুক্রমিক সংযোগ দু’দেশের জনগণের সম্পর্ককে অনন্য ও শক্তিশালী করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ বাংলদেশিদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ এবং বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের এ বিশেষ বছরে আমি পশ্চিমবঙ্গের জনগণসহ ভারতের জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের সমর্থন ও আত্মত্যাগকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার অঙ্গীকার ও  সহযোগিতার মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে এবং অনিষ্পন্ন বিষয়গুলোর সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।

পররাষ্ট্রমন্ত্রী আরো উল্লেখ করেন, অজানা শত্রু করোনাভাইরাসের কারণে সারাবিশ্ব নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন। এ প্রেক্ষাপটে বাংলাদেশ দু’দেশের পারস্পরিক সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময় এবং জনগণের কল্যাণে কাজ করে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকলে সম্মিলিতভাবে এ মহাবিপদ থেকে মুক্ত হয়ে শিগগির স্বাভাবিক জীবন ও জীবিকায় ফিরতে পারব।

টিএসসিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আটক, শাহবাগ থানায় সোপর্দ

শীর্ষ সন্ত্রাসীদের অন্তঃকোন্দলে টিটন হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে: পুলিশ

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন

তারিক সিদ্দিকের গাড়িচালক-কেয়ারটেকার তৃতীয় দফায় ফের ৩ দিনের রিমান্ডে

থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা নিতে নোটিশ

ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত নিয়ে সরকার নীতিমালা করছে: ডিএসসিসি প্রশাসক

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

বিচার বিভাগের বরাদ্দ বাড়ানো জরুরি: আইনমন্ত্রী

ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি ২১ মে

রাজধানীতে দেশি-বিদেশি অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫