হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কদমতলীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

প্রতীকী ছবি

‎রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ বিদেশি একটি পিস্তল, তিনটি গুলি, দুটি সুইচ গিয়ার চাকু, একটি খেলনা সদৃশ পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ‎গ্রেপ্তারকৃতরা হলেন—মো. স্বপন (৩৭), মো. মনির (৩১), জাহিদুল ইসলাম সিয়াম (২২) ও মো. আরিফ হোসেন (২৯)।

‎র‍্যাব-১০ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের একটি দল কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালায়। এ সময় নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন, দুটি সুইচ গিয়ার চাকু ও একটি খেলনা সদৃশ পিস্তল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার স্বপনের বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা, মাদকসহ চারটি মামলা রয়েছে।