হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০, মামলা ৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনার ৪০ জন, লালবাগের ৬২ জন, ওয়ারীর ৬০ জন, মতিঝিলের ৫৩ জন এবং তেজগাঁওর ৭১ জন রয়েছেন। এ ছাড়া মিরপুরে ১৫২ জন, গুলশানে ৩৬ জন, উত্তরায় ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০টি ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।