হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ট্রাফিক আইনে একদিনে ১৬৫৭ মামলা, জরিমানা ৬৬ লাখ টাকা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল সোমবার ডিএমপির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১ হাজার ৬৫৭টি মামলা করেছে ট্রাফিক বিভাগ। এ সময় ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্ত ১ হাজার ৬৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

তিনি আরও জানান, অভিযানকালে ১০৯টি গাড়ি ডাম্পিং এবং ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা

যাত্রাবাড়ীতে যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে নির্যাতন, ১১ দিনেও মামলা নেয়নি পুলিশ

আশুলিয়ায় যুবক হত্যা: দেড় বছর পর রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

জাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ২ জনের শাস্তি

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, জরিমানা লাখ টাকা

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যে ৬ এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ড্যাফোডিলের শিক্ষার্থী তালহা হত্যা: ‘গোপনে’ কারাগার থেকে মুক্তি, ফের গ্রেপ্তার সেই মিলন

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার মাসুম

ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২১৬০ মামলা, ৪৯৮ যানবাহন ডাম্প

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার: ডিএমপি