হোম > সারা দেশ > ঢাকা

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দিলীপ কুমার আগারওয়াল ছবি: সংগৃহীত

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বলেন, সিআইডিতে দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলাটি কী বিষয়ে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

সোনা ও হিরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই তৎকালীন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন দিলীপ কুমার আগারওয়ালা। পরবর্তী সময়ে তিনি জামিনে মুক্তি পান।

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

ইশরাকের সমালোচনার পর মাদকের সেই স্পটে অভিযান, ১৫ জনকে কারাদণ্ড

দুই অভিযোগে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের নামে মামলা অনুমোদন

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড

সাবেক স্ত্রী সাথীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন হিরো আলম

পূজার ছুটিতে মেট্রোরেল চলবে বিশেষ সময়সূচিতে