হোম > সারা দেশ > ঢাকা

বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে দুই ভাসমান মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রতীকী ছবি

ঢাকার বুড়িগঙ্গা নদীর পৃথক দুটি স্থান থেকে রেজাউল করিম হৃদয় (৩৪) ও অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার ওয়াশপুর ঝাউচর খেয়াঘাট-সংলগ্ন এলাকা ও বিকেল ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের কান্দাপাড়া খেয়াঘাট-সংলগ্ন মাঝনদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার ওয়াশপুর ঝাউচর খেয়াঘাট-সংলগ্ন এলাকা থেকে রেজাউল করিম হৃদয়ের মরদেহ উদ্ধার করে বছিলা নৌ পুলিশ। একই দিন বিকেল ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের কান্দাপাড়া খেয়াঘাট-সংলগ্ন বুড়িগঙ্গা নদীর মাঝখান থেকে অজ্ঞাতনামা প্রায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করে পাগলা নৌ পুলিশ।

বছিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর ওমর আলী জানান, নিহত হৃদয় বছিলা উত্তর মোড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

ইন্সপেক্টর ওমর আলী বলেন, প্রথমে অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করা হলেও তাঁর পকেটে থাকা মোবাইল ফোনের সিম কার্ডের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।

মরদেহ উদ্ধারকারী বছিলা নৌ পুলিশের এএসআই আজহার আলী জানান, নিহত ব্যক্তির ছোট ভাই আকাশের ভাষ্য অনুযায়ী, হৃদয় দুই দিন আগে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে মর্গে গিয়ে তাঁরা মরদেহটি হৃদয়ের বলে শনাক্ত করেন।

এদিকে, পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি মো. মালেক বিশ্বাস জানান, স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবরে মাঝনদী থেকে অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহত ব্যক্তির ডান পা বিচ্ছিন্ন, বাম পা ও ডান হাত ভাঙা ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

উদ্ধার হওয়া দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বছিলা ও পাগলা নৌ পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা করেছে।

আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

গাজীপুরে প্রায় ৮০০ কারখানায় ৩ দিনের ছুটি, সড়কে ‘ঈদযাত্রার’ চাপ

রাজধানীতে জমি নিয়ে বিরোধে চাচার বিরুদ্ধে ভাতিজাকে হুমকির অভিযোগ

চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতার মৃত্যু, ৮ মামলায় জামিন পেয়েছিলেন গত সপ্তাহে

বর্ষা বিপ্লবের কনসার্টে হট্টগোল

জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর হামলা, আহত ৭

বৃষ্টি উপেক্ষা করে ‘বর্ষা বিপ্লবের’ কনসার্টে মানুষের ঢল

ডিটিসিএর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তিন রিং রোড, আট মেট্রো, ছয় এক্সপ্রেসওয়ে