হোম > সারা দেশ > ঢাকা

বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির সনদ বিতরণ অনুষ্ঠিত

বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটি আয়োজিত ‘বরেন্দ্রপেক্স-২০২২’-এর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন সোসাইটির সভাপতি মোখলেসুর রহমান। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ফিলাটেলিক ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মুহম্মদ আকবর হুসেইন, সাধারণ সম্পাদক হাসান খুরশিদ রুমী, ফিলাটেলিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এ টি এম আনোয়ারুল কাদির, বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের সভাপতি কাজী শরিফুল আলম, বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির সম্মানিত উপদেষ্টা কর্নেল লুৎফুল হকসহ (অব.) বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক উদয় শংকর বিশ্বাস ও কোষাধ্যক্ষ ওয়ালিদ আদনান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক সুমন্ত কুমার ও সহকারী সাধারণ সম্পাদক রাশেদ সুখন।

রাজধানীতে নিয়ন্ত্রণহারা বাসের চাপায় একজন নিহত, আহত ২

বগুড়ায় এনসিপি নেতার নামে সাইবার সুরক্ষা আইনে মামলা

সাধ্যের মধ্যে জনগণের কল্যাণে কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক

কেরানীগঞ্জে অবৈধ ইয়াবা তৈরির দুই কারখানার সন্ধান, কাঁচামাল জব্দ

মোহাম্মদপুরে মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

বিআরটিএতে দালাল চক্রের ৫ সদস্যের কারাদণ্ড

নির্বাচনের আগে পোস্ট-ইসলামিজম কেন ‘জামায়াতের কোলে’—প্রশ্ন মাহফুজ আলমের

বাসার সামনে স্কুলশিশুর গলা থেকে চেন ছিনতাই

স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার শিপনের

গ্রামীণফোনের পাওনা নিষ্পত্তির দাবি সাবেক কর্মীদের, এনবিআরে স্মারকলিপি