হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে থেমে থাকা স্কুলবাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

শিবালয় উপজেলায় সড়কের পাশে পার্কিং করে রাখা স্কুলবাসটিতে গতকাল মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দ্য হলি চাইল্ড স্কুল ও কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটি প্রতিদিনের মতো মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। এ সময় বাসচালক তাবেজ খান (৪৫) ভেতরে ঘুমিয়ে ছিলেন। তাবেজ মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী নিশ্চিত করেছেন যে রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে চালক দগ্ধ হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

গুরুতর দগ্ধ অবস্থায় চালক তাবেজ খানকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে শিবালয় থানা-পুলিশ।

ইতালিপ্রবাসী স্বামীর কাছে যেতে সাড়ে ৪ লাখ টাকায় পেলেন ‘ভিসা’, এর পর...

স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ঢাকার ১২০ মোড়ে চালু হচ্ছে আধা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

ভাটারায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ তিন

স্কুলে বিমান বিধ্বস্ত: মাইলস্টোনে এখনো চেপে আছে সেই ভয়াল স্মৃতি

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্ত কমিশনের প্রতিবেদনে যা উঠে এল

চেক প্রতারণার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে

সিটিটিসির অভিযানে চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীতে ৯৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা, ডাম্পিং ৬৩৫ যানবাহন