হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

ফায়ার সার্ভিসের সদস্যরা বস্তির আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর তুরাগের বামনারটেকের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে অন্তত ২৫টি আধা পাকা ঘর পুড়ে গেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

দিয়াবাড়ির বামনারটেকের অলি মাতব্বরের বস্তিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৬ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তুরাগের বস্তিতে আগুন। ছবি: আজকের পত্রিকা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানিয়েছে, বামনারটেকের ওই বস্তিতে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ওই এলাকার বাসিন্দা মো. চাঁন মিয়া ব্যাপারী জানান, অগ্নিকাণ্ডে ওই বস্তির ২৫–৩০টি আধা পাকা ঘর পুড়ে গেছে।

বৃষ্টিতে ডুবেছে ঢাকা, দেখুন ছবিতে

১৮তম শিক্ষক নিবন্ধন: শতভাগ শূন্যপদ যুক্ত করে গণবিজ্ঞপ্তির দাবি সুপারিশবঞ্চিতদের

বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবি

সড়কে হাঁটুপানি, আজ সারা দিন বন্ধ নিউমার্কেট

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার সেই ৭ জন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে

রথযাত্রা ঘিরে রাজধানীতে থাকবে সোয়াট ও গোয়েন্দা টিম: ডিএমপি কমিশনার

নিখোঁজ বাগেরহাটের মিরাজকে হাজিরের নির্দেশ হাইকোর্টের

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

দুদকের মামলায় ১১ কাস্টমস কর্মকর্তা কারাগারে