হোম > সারা দেশ > ঢাকা

ইমি ও আল মামুনের মুক্তি চেয়ে ১৫৬ নাগরিকের বিবৃতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ও আব্দুল্লাহ আল মামুনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ১৫৬ জন নাগরিক। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে লেখক, সাংবাদিক ও অধিকারকর্মীদের এই বিবৃতিতে সন্ত্রাস বিরোধী আইন সংস্কারের দাবিও তোলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নির্বাচিত সরকার গণতান্ত্রিক রাষ্ট্র এবং আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করলেও ইমি ও মামুনকে মারধরের সময় পুলিশ তাদের নিরাপত্তা দেয়নি। বিবৃতিতে বলা হয়, ‘ইমি নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের সাথে সংশ্লিষ্ট তো ননই, বরং তিনি বিগত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পরিচিত মুখ। তিনি শিক্ষার্থীদের, নারীদের অধিকার রক্ষাসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে সক্রিয় ছিলেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তৎকালীন ছাত্রলীগ কর্তৃক বারবার শারীরিক এবং মানসিক আক্রমণের শিকার হয়েছেন। এমনকি, হাসিনা সরকারের ডিবি পুলিশ তাঁকে হল থেকে উঠিয়ে নিয়ে যায়।”

গ্রেপ্তার হওয়া মামুন সম্পর্কে বিবৃতিতে বলা হয়েছে, তিনি গণঅভ্যুত্থানের সময় ১৮ জুলাই ফেসবুকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এবং আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ৩০ জুলাই তার ফেসবুকে প্রোফাইল ‘লাল’ করেছেন, যা তার ফেসবুকে এখনও ‘দৃশ্যমান’।

বিবৃতিদাতাদের মধ্যে আছেন লেখক ও অধ্যাপক আনু মুহাম্মদ, লেখক ও অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, লেখক ও অধ্যাপক আজফার হোসেন, অধ্যাপক কামরুল হাসান মামুন, কবি, অনুবাদক ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদ, অনলাইন অ্যাক্টিভিস্ট সাহেদ আলম, সংগীতশিল্পী ও অ্যাক্টিভিস্ট অরূপ রাহী, লেখক ও অধ্যাপক রায়হান রাইন, কবি সুব্রত অগাস্টিন গোমেজ, লেখক, অনুবাদক ও শিক্ষক জিএইচ হাবীব, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক খালেদ হোসাইন, চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক, কথাসাহিত্যিক আফসানা বেগম, চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান, লেখক ও গবেষক টিনা নন্দী, লেখক ও অনুবাদক গোলাম সারোয়ার, মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন, কবি ও প্রাবন্ধিক আহমেদ স্বপন মাহমুদ, কবি ও প্রাবন্ধিক চঞ্চল আশরাফ, অভিনয়শিল্পী নাঈমা তাসনিম, লেখক ও অনুবাদক কামরুল আহসান, শিল্প ইতিহাসবিদ ও পরিবেশ আন্দোলন সংগঠক আমিরুল রাজিব, অর্থনীতিবিদ ও কিউরেটর নাঈম উল হাসান, সাংবাদিক রাহাত আহমেদ, বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক গোলাম মোস্তফা, কবি রণজিৎ দাশ, কবি শিমুল সালাহ্উদ্দিন, সংগঠক অলীক মৃ, ভাস্কর সৈয়দ মামুন রশিদ, কথাসাহিত্যিক জিয়া হাশান, সাংবাদিক ও শিক্ষক সুদীপ্ত সালাম, ছাত্র ফেডারেশনের সভাপতি মসিউর রহমান খান রিচার্ড, সাংবাদিক আরিফুজ্জামান তুহিন, রাষ্ট্রচিন্তার সদস্য রিয়াজ খান প্রমূখ।

সাভারে নির্যাতনের শিকার কিশোর চোখে দেখতে পাচ্ছে না, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা

নাসরিন সেজে মনোয়ারার আত্মসমর্পণ, নেওয়া হলো ২ দিনের রিমান্ডে

আজিজ সুপার মার্কেটের ভবনে পচছিল চিকিৎসকের মরদেহ, মৃত্যুর কারণ অজানা

মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

নগরে নাটকের নতুন মঞ্চ

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা

যাত্রাবাড়ীতে যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে নির্যাতন, ১১ দিনেও মামলা নেয়নি পুলিশ