হোম > সারা দেশ > ঢাকা

সিটিটিসির অভিযানে চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সিটিটিসির হামে গ্রেপ্তার খোরশেদ আলম। ছবি: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে চুরি মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম খোরশেদ আলম (৩০)। সিটিটিসি সূত্র জানায়, গতকাল রোববার (১৯ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গোলচত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, খোরশেদ আলম ঢাকা রেলওয়ে থানার একটি চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি।

আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

খিলগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যুবকের মৃত্যু

ইতালিপ্রবাসী স্বামীর কাছে যেতে সাড়ে ৪ লাখ টাকায় পেলেন ‘ভিসা’, অতপর...

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ঢাকার ১২০ মোড়ে চালু হচ্ছে আধা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

ভাটারায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ তিন

স্কুলে বিমান বিধ্বস্ত: মাইলস্টোনে এখনো চেপে আছে সেই ভয়াল স্মৃতি

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্ত কমিশনের প্রতিবেদনে যা উঠে এল

চেক প্রতারণার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে

রাজধানীতে ৯৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার