হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে আরও ৯ জনের মৃত্যু 

ঢামেক প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে গুলিবিদ্ধ ৯ জন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ৯ জন নিহত হন। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

নিহতরা হলেন যাত্রাবাড়ী এলাকায় রাসেল (২৮), সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হোসেন (২৪), নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান (২২), অজ্ঞাত (২৭), সাইফুল ইসলাম তন্ময় (২২), প্রবাসী আবু ইসহাক (৫২) ও আজমত মিয়া (৪০) এবং ঢাকা মেডিকেল নতুন ভবনের সামনে যমুনা ব্যাংকের স্টাফ মানিক মিয়া (২৭) ও অজ্ঞাত (২৫)। 

এ ছাড়া, গতকাল রোববার রাজধানীর সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হন আশিক (২২) নামে একজন। তিনি আজ সোমবার সকালে ঢামেকে মারা যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এই ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে সকাল থেকে দুপুর পর্যন্ত ৯ জন মারা গেছেন। এ ছাড়া ৭৮ জন আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ৯ জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সবাই গুলিবিদ্ধ হয়েছেন।

কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন: জিজ্ঞাসাবাদে দীপ

তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানের কাছেই মিলল মোটরসাইকেল

রাজধানীর সায়েদাবাদ সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে পথচারীর মৃত্যু

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ

নারীকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড

সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: সেদিনের চালক কিশোরের জামিন

সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ডিএসসিসি নিতে পারবে না: আবদুস সালাম

রাজধানীতে ‘হানি ট্র্যাপে’ ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ২