হোম > সারা দেশ > ঢাকা

বিআরটিএতে দালাল চক্রের ৫ সদস্যের কারাদণ্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আটক দালাল চক্রের সদস্য। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে দালালচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানার মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আনসার সূত্রে জানা যায়, বিআরটিএ কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের সময় কয়েকজনের সন্দেহজনক কার্যক্রম দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের উপস্থিতিতে প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে হিরাকে (২০) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) ও মো. মামুনুর রশিদ (২৯)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানে প্লাটুন কমান্ডার মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজান এবং আনসার সদস্য মো. মতিয়ার, মো. ইমরান হোসেন, পবিত্র চন্দ্র সিংহ ও মানিক মিয়া অংশ নেন।

রাজধানীতে নিয়ন্ত্রণহারা বাসের চাপায় একজন নিহত, আহত ২

বগুড়ায় এনসিপি নেতার নামে সাইবার সুরক্ষা আইনে মামলা

সাধ্যের মধ্যে জনগণের কল্যাণে কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক

কেরানীগঞ্জে অবৈধ ইয়াবা তৈরির দুই কারখানার সন্ধান, কাঁচামাল জব্দ

মোহাম্মদপুরে মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

নির্বাচনের আগে পোস্ট-ইসলামিজম কেন ‘জামায়াতের কোলে’—প্রশ্ন মাহফুজ আলমের

বাসার সামনে স্কুলশিশুর গলা থেকে চেন ছিনতাই

স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার শিপনের

গ্রামীণফোনের পাওনা নিষ্পত্তির দাবি সাবেক কর্মীদের, এনবিআরে স্মারকলিপি

স্ত্রী-শাশুড়িকে খুন করে থানায়: পরকীয়া নয়, প্রাথমিক তদন্তে ‘ইগো প্রবলেম’ পাচ্ছে পুলিশ