হোম > সারা দেশ > ঢাকা

সড়কে হাঁটুপানি, আজ সারা দিন বন্ধ নিউমার্কেট

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীতে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। ছবি: ফোকাস বাংলা

রাজধানীতে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে সকাল থেকে বন্ধ রাখা হয়েছে নিউমার্কেটের দোকানপাট। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে দোকানপাটের বিদ্যুৎ–সংযোগও বন্ধ রাখা হয়েছে।

আজ রোববার দুপুরে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।

ফিরোজ বলেন, গত রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই সকাল থেকে নিউমার্কেটের দোকানপাট খোলা হয়নি। আপাতত সব দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ। এ ছাড়া কোনো ক্রেতাকেও আসতে দেখা যায়নি। আবার নিরাপত্তার স্বার্থে ডিপিডিসি নিউমার্কেটে বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিয়েছে।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির এ নেতা জানান, আগামীকাল সোমবার পরিস্থিতি বুঝে দোকানপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল রাত থেকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাজধানীবাসীর ভোগান্তি বেড়েছে। পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে রাজধানীবাসীকে আজ অপ্রয়োজনীয় ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

এ দিকে আজ সকালের দিকে মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, মিরপুর, তেজগাঁও, বিমানবন্দর এলাকার হজ ক্যাম্প বাজারসহ বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা থাকলেও ক্রেতা নেই বললেই চলে। আবার কিছু দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার সেই ৭ জন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে

রথযাত্রা ঘিরে রাজধানীতে থাকবে সোয়াট ও গোয়েন্দা টিম: ডিএমপি কমিশনার

নিখোঁজ বাগেরহাটের মিরাজকে হাজিরের নির্দেশ হাইকোর্টের

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

দুদকের মামলায় ১১ কাস্টমস কর্মকর্তা কারাগারে

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকায় জলাবদ্ধতার ৫ কারণ জানাল ডিএনসিসি, নগরবাসীকে সহযোগিতার আহ্বান

রাজধানীতে বাসা থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার-টাকা খোয়া যাওয়ার অভিযোগ

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলায় ২১ আসামির বিচার শুরু

শাহবাগ থানা এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার