হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর শেওড়াপাড়ায় ‘গ্রীন স্পেশালাইজড হসপিটাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।ছবি: আজকের পত্রিকা

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শেওড়াপাড়ায় ‘গ্রীন স্পেশালাইজড হসপিটাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘হাসপাতালে সেবা থাকবে সেবার মতো। গ্রীন স্পেশালাইজড হাসপাতাল যত ভালো কাজ করবে, উত্তর সিটি করপোরেশন পাশে থাকবে। আর কেউ যদি এই হাসপাতালে কোনো অনৈতিক কাজ করতে চায়, তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

দল-মত-নির্বিশেষে এলাকার সবাই এই হাসপাতালে সুন্দর ও ভালো পরিবেশে সঠিক চিকিৎসা পাবে বলে আশা প্রকাশ করেন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। হাসপাতালটির মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণের আহ্বান জানান তিনি।