হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুক হ্যাক করে তরুণীদের ব্ল্যাকমেল করতেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া

আজকের পত্রিকা ডেস্ক­

রোববার রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টর থেকে অনিককে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। ছবি: পুলিশ

ফেসবুকে তরুণীদের আইডি হ্যাক করে ব্যক্তিগত তথ্য চুরি করতেন মো. ফজলে হাসান অনিক (২৪)। এরপর সেই তথ্য ভুক্তভোগীকে পাঠিয়ে ব্ল্যাকমেল করে হাতিয়ে নিতেন অর্থ। সেই টাকায় নিজের খরচের পাশাপাশি গার্লফ্রেন্ডের খরচও বহন করতেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে লেনদেন করতেন ক্রিপ্টোকারেন্সি ও বিভিন্ন শপিং বিল পরিশোধের মাধ্যমে।

এভাবে গত দুই বছরে অর্ধশতাধিক ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে অন্তত ১৫ জনকে ব্ল্যাকমেল করে অর্থ হাতিয়েছেন অনিক।

গতকাল রোববার রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টর থেকে অনিককে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

আজ সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ফজলে হাসান অনিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নেংটাদাহ গ্রামে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।

সিআইডি সাইবার সাপোর্ট সেন্টারে এক ভুক্তভোগীর অভিযোগ ও পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনেও একাধিক ভুক্তভোগীর অভিযোগের তথ্য উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, গত বছরের আগস্টে ভুক্তভোগীর ফেসবুক মেসেঞ্জারে একটি লিংক আসে। সেই লিংকে গিয়ে একটি ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতেই পাসওয়ার্ড চলে যায় হ্যাকারের দখলে। হ্যাকার ভিকটিমের ফেসবুকের মেসেঞ্জারে থেকে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করেন। পরে সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক ধাপে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা হাতিয়ে নেন। এরপর যখনই টাকার দরকার হতো তখনই ভিকটিমকে ব্ল‍্যাকমেল করতেন।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম আরও বলেন, হ্যাকার অনিক ব্ল্যাকমেলের টাকা দিয়ে ঢাকায় নিজের খরচ চালানোর পাশাপাশি গার্লফ্রেন্ডের খরচও চালাতেন। পুলিশ যাতে ধরতে না পারে, সে জন্য বিকাশ কিংবা নগদে টাকা না নিয়ে বিভিন্ন সুপার শপে কেনাকাটা করে ভুক্তভোগীকে বিকাশ বা নগদে বিল পরিশোধ করতে বলতেন। আর টাকা নিতেন ক্রিপ্টোকারেন্সিতে।

রাজধানীর হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই-আগস্ট হত্যা: ময়নাতদন্ত না হওয়া মামলার তদন্তে যে কৌশল পুলিশের

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

ইডেন ছাত্রীকে যৌন নির্যাতন: গায়ক জাহিদ অন্তুর জামিন

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে সমাবেশ

আবারও কারাগারে গায়ক নোবেল