হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে কুপিয়ে হত্যার অভিযোগ

ঢামেক প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের হামলায় আহত মইনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের ছেলে কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকায় বাবার ওপর হামলা করা হয় বলে অভিযোগ স্বজনদের। 

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৯ আগস্ট শুক্রবার রাত ১০টার দিকে দৌলতপুর বালিরদিয়ার গ্রামে তাঁকে কুপিয়ে আহত হয়। 

নিহত মইনুর রহমানের ছেলে তামিম আহমেদ আজকের পত্রিকাকে জানান, তাদের বাড়ি দৌলতপুরে। তিনি নিজে কুষ্টিয়া সরকারি কলেজে ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। কোটা সংস্কার আন্দোলনে তিনি প্রথম থেকেই অংশ নিচ্ছিলেন। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর তামিম কুষ্টিয়া কলেজ থেকে বাড়িতে যান। বাড়িতে গিয়েও দৌলতপুরে ৫ আগস্ট শান্তি মিছিল করেন। এসব দেখে তাঁদের গ্রামের আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী তাঁদের বাড়িতে গিয়ে তাঁর বাবাকে হুমকি-ধমকি দিয়ে আসে। 

তিনি আরও জানান, হুমকিতে ভয় পেয়ে ঘটনার দিন মইনুর রহমান তামিমকে বাড়ি থেকে নিরাপদ স্থানে চলে যেতে বলেন। সেই কথামতো তিনি বাড়ি থেকে অন্যত্র চলে যান। 

তামিম বলেন, তাঁর বাবা ইজিবাইকে করে বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডার সরবরাহ করতেন। ৯ আগস্ট রাতে মোটরসাইকেল নিয়ে টাকা কালেকশনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় নিজ গ্রামে তাঁর পথ রোধ করে দুর্বৃত্তরা। সেখানেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে ককটেল বিস্ফোরণ করে এবং ফাঁকা গুলি করে তারা পালিয়ে যায়। 

গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ওই দিনই সদর হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে নিয়ে আসা হয় ঢাকায় পঙ্গু হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ডান হাতটি পুরোপুরি কেটে ফেলে দেওয়া হয়। অবস্থার অবনতি দেখে ১৫ আগস্ট তাঁকে ঢাকা মেডিকেলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মারা যান। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই