হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বনানীর সাততলা বস্তি এলাকায় বিদ্যুতের লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইকবাল হোসেন (৩৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে বনানী সাততলা বস্তির একটি বাসায় বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ইকবালের শ্যালক মো. জীবন হোসেন জানান, তাঁদের বাড়ি নোয়াখালীর মাইজদী উপজেলার শিবপুর গ্রামে। তবে ইকবাল পরিবার নিয়ে বনানীর সাততলা বস্তিতে বসবাস করতেন। শনিবার একটি বাসায় বিদ্যুতের লাইনে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য বনানী থানাকে অবহিত করা হয়েছে।

রাজধানীতে জামায়াত নেতাকে ছুরিকাঘাত

নজরুলসংগীতশিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

চকবাজার খাজা মার্কেটে আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজার খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট

জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন-মাহিয়া মাহির বিরুদ্ধে জিডি, তদন্তে ডিবি

ধামরাইয়ে ২ ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের দাবি

১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটিতে নভোএয়ারের জরুরি অবতরণ, ফ্লাইটে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ল রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না