হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা) 

সাভারের বলিয়ারপুরে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২০ জন। আজ রোববার সকাল ৯টার দিকে এসএন সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন, পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান (৩৫), বৈজ্ঞানিক কর্মকর্তা পুজা সরকার (২৮), প্রকৌশলী কাওছার আহমেদ (৩০) ও বাসের চালক রাজিব হোসেন (২৮)।

এ ঘটনায় নিহত আরিফুজ্জামানের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রির বিভাগের ৩৫ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। নিহত পুজা সরকারের বাড়ি ঢাকার টিকাটলিতে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪১ তম ব্যাচের সাবেক ছাত্রী তিনি। কাউছার আহমেদ রাব্বির বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। বাসের চালক রাজিব হোসেনের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এসএন সিএনজি স্টেশনের গেটম্যান মহিদুল ইসলাম বলেন, ঢাকাগামী সেফলাইন পরিবহনের একটি বাস তাদের সিএনজি স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ সময় পেছন থেকে আসা একটি গরুবোঝাই ট্রাক ওই বাসকে ধাক্কা দিলে বাসটি সড়কের ওপর আড়াআড়ি দাঁড়িয়ে যায়। ঠিক তখনই আশুলিয়ার গণকবাড়ীগামী বাংলাদেশ পরমাণুশক্তি কমিশনের একটি বাস সেফলাইন পরিবহনের বাসের সঙ্গে সজোরে ধাক্কা মারে। বাসটিতে পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। 

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি, শিশু সুরক্ষা জোরদারের আহ্বান

পল্লবীতে শিশু হত্যার বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রবাসীর মরদেহ ৮ টুকরা: ‘প্রেমিকা’ তাসলিমার স্বীকারোক্তি

সাবেক এমপি তুহিন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বেগ

শেষ হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

রাত ৩টায় আদালত বসিয়ে সাজা দিতে চাওয়া বিচার বিভাগ নিয়ন্ত্রণের অভিপ্রায়: শিশির মনির

ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন

রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা, বিদ্যালয়ে হামলা-ভাঙচুর

স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে মারধর