হোম > সারা দেশ > ঢাকা

তিন শ ফুট সড়কে প্রাইভেট কারে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই কলেজছাত্রের

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট এলাকায় প্রাইভেট কারে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। সেখানে প্রায় দুই ঘণ্টার ব্যবধানে তাঁদের মৃত্যু হয়। আজ রোববার বেলা ১টার দিকে সড়কের জলসিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাব্বির হোসেন (২৩) ও রিফাত আহমেদ (২০)। সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাব্বির এবং বিকেল ৪টার দিকে মৃত্যু হয় রিফাতের।

তাঁদের হাসপাতালে নিয়ে আসা পথচারী শরিফুল ইসলাম ও মনির হোসেন জানান, দুপুরে ৩০০ ফুট সড়কের জলসিঁড়ি এলাকায় একটি প্রাইভেট কার ইউটার্ন নিচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি এসে প্রাইভেট কারে সজোরে ধাক্কা দেয়। এতে দুই আরোহী ছিটকে দূরে গিয়ে পড়েন। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেকে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

নিহত রিফাতের মা আকলিমা আক্তার জানান, তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেখেরকান্দি ভূঁইয়াবাড়ির বাসিন্দা। একই গ্রামে বাড়ি সাব্বিরেরও। তাঁরা দুজন বন্ধু ছিলেন। রিফাত বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। সাব্বির খিলগাঁও মডেল কলেজের প্রথম বর্ষে পড়াশোনা করতেন।

আকলিমা আক্তার আরও জানান, আজ সকালে নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া যাবেন বলে বাড়ি থেকে বের হন রিফাত। এরপর আর তাঁদের সঙ্গে পরিবারের যোগাযোগ হয়নি। দুপুরের পর তাঁদের ফোন থেকে দুর্ঘটনার খবর শুনতে পান তাঁরা। এরপর গ্রাম থেকে ঢাকায় আসেন।

নিহত সাব্বিরের বাবার নাম আমির হোসেন। খিলগাঁও এলাকায় থাকেন তাঁরা। আর রিফাতের বাবার নাম মৃত নুর ইসলাম। মোটরসাইকেলটি রিফাতের।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৪৯২ মামলা

জুলাই কোনো বজ্রপাত নয়, এটি দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি: ডা. জাহেদ

বাড্ডায় ১০০ কেজি গাঁজাবাহী গাড়ি থামলেও পুলিশকে ফাঁকি দিয়ে পালাল চালক

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক সুমন

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেননকে

পুলিশি সহায়তায় থানা থেকে অস্ত্র নয়ছয় হচ্ছে, অভিযোগ জেডিপির

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবার গ্রেপ্তার হত্যাচেষ্টা মামলায়

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩২, মামলা ৫৪