হোম > সারা দেশ > ঢাকা

গুলি ছোড়া বন্ধের রিট আবেদন শুনানির জন্য রোববারের কার্যতালিকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী গুলি ছোড়া বন্ধে দায়ের করা রিট আবেদন শুনানির জন্য আগামীকাল রোববারের কার্যতালিকায় উঠেছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে রিটটি আদেশের জন্য ১০ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালাতে এবং ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দিতে নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিটটি করা হয়। 

সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা রিটটি করেন। ওই রিটের ওপর ২৯ ও ৩০ জুলাই শুনানিও হয়। 

৩১ জুলাই রিটটি আদেশের জন্য ওই বেঞ্চের কার্যতালিকায় ছিল। তবে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকায় একক বেঞ্চ বসেন। যে কারণে বুধবার ও বৃহস্পতিবার ওই রিটের শুনানি হয়নি। 

এদিকে গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে গত বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়েছে।

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব