হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে ধলেশ্বরীতে পড়ে যুবক নিখোঁজ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের লঞ্চঘাট। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। দিবাগত রোববার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।

নিখোঁজ রফিকুল ইসলাম ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের বাসিন্দা। তিনি ভোলা থেকে ঢাকা সদরঘাটগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৩-এর যাত্রী ছিলেন।

নিখোঁজের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রা বিরতির সময় রফিকুল লঞ্চ থেকে পন্টুনে নেমে অপর যাত্রী সোহেলকে এগিয়ে দিতে যান। সোহেলকে বিদায় জানিয়ে লঞ্চে ফেরার সময় পন্টুনের ওপর থেকে পা পিছলে রফিকুল নদীতে পড়ে যান। পড়ার সঙ্গে সঙ্গে তিনি পানির গভীরে তলিয়ে যান।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছে। এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মো. কামরুল হাসান বলেন, প্রত্যক্ষদর্শীদের দেখানো স্থানে ডুবুরি দল অভিযান চালাচ্ছে। নদীর গভীরতা প্রায় ১২০ ফুট এবং প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি

ডিএসসিসির নির্দেশ অমান্য, সায়েদাবাদ টার্মিনালের ভেতরে যায়নি একটিও বাস কাউন্টার

উত্তরায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

কম্বোডিয়ায় মানব পাচার চক্রের ‘মূল হোতা’ বনশ্রী থেকে গ্রেপ্তার

বিশ্বকাপ ম্যাচ দেখে উত্তরায় বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৩৯ মামলা