হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বিমানবন্দর এলাকায় ৩০ কেজি গাঁজাসহ নারী ও শিশু গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ লাকি আক্তার (৩৪) ও একজন শিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। আজ বুধবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ একজন নারী ও একজন শিশুকে গ্রেপ্তার করে সিটিটিসি স্পেশাল অ্যাকশনের একটি দল।

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে রেলযোগে গাঁজা ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে

সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মোহাম্মদপুরে আইফোন নিয়ে দৌড়, নারীর চিৎকারে ছিনতাইকারী ধরল পুলিশ-এলাকাবাসী

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ৬ আসামির মধ্যে দুজন ফের রিমান্ডে

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

অর্থ পাচারের আরেক মামলায় ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

অটোরিকশাচালককে হত্যা: ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৪৯২ মামলা