হোম > সারা দেশ > ঢাকা

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বজিৎ দাস হত্যা। ফাইল ছবি

পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার আপিল শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ দিন ধার্য করেন।

এর আগে এই মামলার আপিল দ্রুত শুনানির জন্য আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পরে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে ২০১৭ সালের ৬ আগস্ট দুইজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয় দুজনকে। মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় চারজনকে। যাবজ্জীবন থেকে খালাস পান দুইজন। এ ছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত অন্য ১১ জনের দণ্ড বহাল রাখা হয়েছিল।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা আপিল করেন। যা শুনানির জন্য অপেক্ষমাণ।

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা-কর্মীরা। ওই ঘটনায় মামলা হলে তদন্ত শেষে ২০১৩ সালের ৫ মার্চ ছাত্রলীগের ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ইশরাকের সমালোচনার পর মাদকের সেই স্পটে অভিযান, ১৫ জনকে কারাদণ্ড

দুই অভিযোগে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের নামে মামলা অনুমোদন

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড

সাবেক স্ত্রী সাথীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন হিরো আলম

পূজার ছুটিতে মেট্রোরেল চলবে বিশেষ সময়সূচিতে

মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার