হোম > সারা দেশ > ঢাকা

বেসিক ব্যাংকের বাচ্চুর সহযোগীকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ ছয়জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার আসামি আমিন আহমেদকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার হাইকোর্টের আদেশ বাতিল করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। 

এর আগে আগাম জামিন চাইলে হাইকোর্ট গত ১০ জুন আমিন আহমেদকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। আর ওই সময়ে তাঁকে হয়রানি বা গ্রেপ্তার না করতেও নির্দেশ দেওয়া হয়। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করে। ১২ জুন আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। 

দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আমিন আহমেদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। খুরশীদ আলম খান আজকের পত্রিকাকে বলেন, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা

পুলিশের লুট হওয়া অস্ত্র কারখানা থেকে উদ্ধার

সর্বস্তরের শ্রদ্ধা শেষে শাহেদ কামালকে আজিমপুরে দাফন

রাজধানীতে মাদ্রাসাশিক্ষার্থীর গলায় ফাঁস, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার