হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে পথচারীদের চাপা দিল প্রাইভেট কার, আহত ৩

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দর মহাসড়কে পথচারীদের চাপা দিয়েছে প্রাইভেট কার। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আজ রোববার বেলা দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাউলা ইউলুপের প্রায় ১০০ গজ সামনের বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনাটির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কাঁধে ব্যাগ নিয়ে দুই সারিতে সাতজন যুবক রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। যেখানে সামনের সারিতে তিনজন ও পেছনের সাড়িতে চারজন। হঠাৎ একটি সাদা রঙের প্রাইভেট কার এসে তাঁদের চাপা দেয়। পরবর্তীকালে সেখানে থাকা শ্রমিক এসে আহতদের উদ্ধার করেন।

এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দর মহাসড়কে একটি প্রাইভেট কার পথচারীদের চাপা দিলে তিনজন আহত হন। আহদের মধ্যে দুজনের পা ভেঙে গেছে এবং একজনের মাথা ফেটে গেছে। তাঁদের আশপাশের লোকজন উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেছে।’ 

তিনি বলেন, ‘এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

দুর্ঘটনার কারণ প্রসঙ্গে জানতে চাইলে পরিদর্শক মোস্তাফিজ বলেন, ‘চালক জানিয়েছেন, প্রাইভেট কারটির চাকা ব্লাস্ট হয়ে এ ঘটনা ঘটেছে।’ 

দুর্ঘটনায় আহত তিনজনের পরিচয় এবং আটক হওয়া গাড়িচালকের পরিচয় জানা যায়নি।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই