হোম > সারা দেশ > ঢাকা

জুতার ছাপ মেলায় গ্রেপ্তার হলেন স্বামী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানে দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় তাঁর স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে পাওয়া জুতার ছাপের সঙ্গে সোহেলের জুতার মিল পাওয়ায় তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার সোহেল রানাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই হাবিবুর রহমান। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন ঠিক করেছেন।

গত বৃহস্পতিবার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার বাসা থেকে পিনুর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে পুলিশ জানিয়েছিল, জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাঁকে হত্যা করেছে। পরে তদন্তে ঘটনাস্থলের একটি জুতার ছাপের সঙ্গে বাসা থেকে উদ্ধার করা সোহেল রানার জুতার মিল পাওয়া যায়।

রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার দিন নিহতের মেয়ে স্কুল থেকে ফিরে মাকে খাটে অচেতন অবস্থায় দেখতে পায়। বাবাকে খবর দেওয়ার পরও তিনি দ্রুত এসে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেননি। জিজ্ঞাসাবাদে সোহেল রানা স্ত্রীর প্রতি অসন্তোষের কথাও জানিয়েছেন বলে আবেদনে উল্লেখ রয়েছে।

শুক্রবার নিহতের বোন সারাহ সুলতানা পলি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন। পলি বলেন, তাঁর বোন প্রায়ই ফোন করে স্বামীর ভয়ে আতঙ্কিত থাকার কথা জানাতেন।

হাসপাতালে যাচ্ছিলেন প্রতিবেশীর মরদেহ আনতে, রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ব্যক্তির

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০টি

ঢাকা বিশ্ববিদ্যালয়: জুলাইয়ের স্মৃতি রক্ষায় দেয়ালে গ্রাফিতি পুনর্লিখন শুরু

রাজধানীতে সড়ক দুর্ঘটনা: সাড়ে ৬ বছরে নিহত ১,৩৮৪

দেড় ঘণ্টা লুকিয়ে রাখা হয় ফুল বিক্রেতা জাহিদের লাশ

‘চিনিগুঁড়া’ বলে কম দামে সুগন্ধিযুক্ত মোটা চাল বিক্রির অভিযোগ, প্রতারিত হচ্ছে ক্রেতা

কেরানীগঞ্জে ১০ দিন ৭ মরদেহ উদ্ধার, উদ্বেগে এলাকাবাসী

জুলাইকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: জাহাঙ্গীর শিকদার

ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে পালিত হলো ‘ক্লিনিং ডে’

রাজধানীতে মাদকসহ কারবারি গ্রেপ্তার