হোম > সারা দেশ > ঢাকা

আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন আজ বুধবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টা বন্ধ থাকবে। এ সময় স্টেশনটিতে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে মেট্রোরেলের অন্যান্য সব স্টেশন স্বাভাবিকভাবে চালু থাকবে।

আজ দুপুরে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী অন্য সব স্টেশনে যাত্রীসেবা চালু থাকবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রাজু ভাস্কর্যের সামনে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার স্বার্থে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ছয়জন

কারওয়ান বাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

যাত্রাবাড়ীতে হেরোইন-ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

জুনে ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ২৩১৪ জন গ্রেপ্তার

পূর্বাচলে পুলিশ ক্যাম্প উদ্বোধন, চার থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

জঙ্গি তৎপরতা নেই, উগ্রবাদে অস্বস্তি

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে ঢাবি ছাত্র ইউনিয়নের শোক, চারুকলায় শেষ শ্রদ্ধা

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

স্ত্রীর আত্মহত্যা মামলা: ২ দিনের রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী