হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিক দিবসে জিপি হাউসের সামনে সাবেক কর্মীদের অবস্থান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জিপি হাউসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা। আজ বুধবার সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর জিপি হাউসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা। ন্যায্য ৫ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে আজ শুক্রবার সকালে এই গণ-অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার প্রতীক আন্তর্জাতিক শ্রমিক দিবস হলেও গ্রামীণফোনের হাজারো সাবেক কর্মী ১৬ বছর ধরে তাঁদের আইনসিদ্ধ ৫ শতাংশ বিলম্ব বকেয়া থেকে বঞ্চিত রয়েছেন।

বক্তারা অভিযোগ করেন, দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও গ্রামীণফোন দীর্ঘদিন ধরে সাবেক কর্মীদের ন্যায্য পাওনা পরিশোধে গড়িমসি করছে। এটি শ্রমিক অধিকার, মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের পরিপন্থী।

গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক আবু শাদাত মো. শোয়েব বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে আমরা আমাদের আইনসিদ্ধ পাওনা থেকে বঞ্চিত। এটি কেবল অর্থের প্রশ্ন নয়, এটি ন্যায়বিচারের প্রশ্ন। আমরা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছি, কিন্তু কার্যকর কোনো সমাধান পাইনি।’

মো. শোয়েব আরও বলেন, ‘শ্রমিকের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়ে যাচ্ছি এবং সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করছি, যাতে এই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটে।’

কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। বক্তারা দ্রুত বিষয়টির সমাধান করে সাবেক কর্মীদের বকেয়া পরিশোধ নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার কোনো দয়া নয়, এটি আইনসিদ্ধ প্রাপ্য। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’

কেরানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীনসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

জুলাইয়ের গল্প শুধু গল্প নয়, ইতিহাস

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন

অর্থ পাচার: গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা