হোম > সারা দেশ > ঢাকা

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

আজ বৃহস্পতিবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডিএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তিনি জানান, আজ বিকেল ৫টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হলে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

পুলিশের সংশ্লিষ্টরা জানান, মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার পেছনের মূল ষড়যন্ত্র উন্মোচনে রাকিবুল হাসানকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে।