হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকের জরুরি বিভাগ চত্বরে দুই নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু হয়েছে। তাঁদের বয়স হবে আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।

আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগের পাশ থেকে দুই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই দুই নারী অসুস্থ হয়ে জরুরি বিভাগের পাশে পড়ে ছিলেন। পথচারীরা দেখতে ক্যাম্পে খবর দেয়। এরপর জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহায়তায় ওই দুই নারীকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে জানান। তাঁদের বয়স হবে আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর

তিনি আরও জানান, ওই দুই নারী ভবঘুরে প্রকৃতির। হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতেন। অসুস্থতার কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা-পুলিশ তদন্ত করবে।

রাজধানীর শ্যামপুর ব্যাংক কলোনিতে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২

সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদ: কর্মকর্তাদের রেষারেষিতে রাজনৈতিক নিয়োগ

৭ বছরে অটোরিকশা বেড়ে ৫ গুণ

কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার, হাতে কামড়ের চিহ্ন

কার্যকর গণতন্ত্র ছাড়া স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়: কামাল আহমেদ

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা করা সেই ‘প্রেমিকা’ ৩ দিনের রিমান্ডে

জুরাইনে হকার উচ্ছেদ অভিযানে পুলিশের উদ্দেশে জুতা নিক্ষেপ, আটক ২

কেরানীগঞ্জে আগুনে পুড়ল অবৈধ অটোরিকশা গ্যারেজ

নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা কুর্মিটোলা হাসপাতালের দেয়ালে, ঘটনাস্থলেই প্রাণ গেল একজনের

এসআইকে কুপিয়ে আহত করার ঘটনায় ৪ জন গ্রেপ্তার