হোম > সারা দেশ > ঢাকা

সভা-সমাবেশ নিষিদ্ধে পুলিশের ক্ষমতা কেন সংবিধান পরিপন্থী নয়: হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সভা-সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পুলিশ কমিশনারের ক্ষমতাসংক্রান্ত পুলিশ অধ্যাদেশের ২৯ ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মোমেন চৌধুরীসহ কয়েকজন জনস্বার্থে এই রিট করেন। রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

পরে বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আবেদনের পক্ষে আব্দুল মোমেন চৌধুরী শুনানি করেন। শুনানিতে আবদুল মোমেন চৌধুরী বলেন, অধ্যাদেশের ২৯ ধারা সংবিধানের ৩৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এটি মৌলিক অধিকারের পরিপন্থী। সংবিধান বলছে, আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধানিষেধ সাপেক্ষে সমাবেশ করার কথা। অথচ অধ্যাদেশে পুলিশকে দেওয়া হয়েছে নিষিদ্ধ করার ক্ষমতা। দুটি ভিন্ন জিনিস। এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এই ধারার ক্ষমতাবলে পুলিশ কাউকে অনুমতি দিতে পারে আবার কারও ক্ষেত্রে অস্বীকারও করতে পারে। পুলিশ সহযোগিতা করবে। সংবিধানের ৩৭ অনুচ্ছেদে এটাই বলা আছে। পুলিশ জনগণের বন্ধু হবে। কিন্তু তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, ৩৭ অনুচ্ছেদ অনুসারে এটা নিয়ন্ত্রিত অধিকার। বিষয়টি পরিষ্কার করে বলা আছে। সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। শৃঙ্খলা রক্ষা করবে পুলিশ। অধ্যাদেশের ২৯ ধারা হচ্ছে শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে। মহানগরের বাইরে ১৪৪ ধারা দেওয়া হয়। আর ১০৫ ধারা হলো দায়মুক্তির বিধান। এটা সব আইনেই আছে। তাই রিট আবেদনটি সরাসরি খারিজযোগ্য।

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যুবলীগের দুজন রিমান্ডে

সাবেক এমপি হারুন, পুলিশ কর্মকর্তাসহ তিনজন আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিনির্ভর করতে ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

শিশু অপহরণ-হত্যা: ১৪ বছর পর তিনজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যুবলীগের দুজন গ্রেপ্তার

সস্তায় আইফোন-ল্যাপটপ: ৩১ লাখ টাকা আত্মসাতে বিমানবন্দরের ‘অকশন ম্যানেজার’ গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টার পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০৬, সবচেয়ে বেশি মিরপুরে

পুরান ঢাকায় দ্বিতীয় স্ত্রীকে মারধরের সময় লোহার আঘাতে স্বামী নিহত

জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-স্থানীয় বাসিন্দা-পুলিশ ত্রিমুখী সংঘর্ষ

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহনের ৬ বাস আটক