হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় ঢাকায় ৮ ঘণ্টা বন্ধ ছিল ফ্লাইট ওঠা-নামা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৮ ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিল বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকে এই অবস্থা ছিল।

আজকের পত্রিকাকে কামরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার জন্য ১০টি যাত্রীবাহী বিমান ও একটি কার্গো ফ্লাইট ডাইভার্ট হয়ে কলকাতা, হায়দরাবাদ, কুয়ালালামপুর, ব্যাংককসহ বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করে। কুয়াশা কেটে আজ সকাল ৮টার পর ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।’

ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৮টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় অবতরণ করে। এ ছাড়া এয়ার এশিয়ার দুটি ফ্লাইট রওনা হয়েও কুয়ালালামপুর ফিরে গেছে, গালফ এয়ারের একটি ফ্লাইট ব্যাংকক ও ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করে।

কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে থাই এয়ারওয়েজের একটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, সালাম এয়ারের একটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট।

পরে ফ্লাইটগুলো মঙ্গলবার সকালের দিকে ঢাকায় অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়। 

রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, সামনের দিনে শীত আরও বাড়তে পারে।

ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশি বৈঠকে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই