হোম > সারা দেশ > ঢাকা

সাম্য হত্যার আসামিদের গ্রেপ্তারে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্য হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মিছিল। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে শাহবাগ থানায় ঘেরাও কর্মসূচি পালন করে তাঁরা এই আল্টিমেটাম দেন।

আজ বেলা ১১টার দিকে ‘বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ’ ব্যানারে সাম্য হত্যার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তাঁরা। প্রায় দেড় ঘণ্টা ধরে সেখানে অবস্থানের পর তাঁরা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও। ছবি: আজকের পত্রিকা

এ সময় তাঁরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই’—ইত্যাদি স্লোগান দিতে থাকে।

শাহরিয়ারের সহপাঠী ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শিক্ষার্থী মশিউর রহমান শুভ বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।’

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও। ছবি: আজকের পত্রিকা

আরেক সহপাঠী তৌফিক-উল ইসলাম বলেন, ‘পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা জড়িত থাকলেও প্রধান আসামি না। বাকি আসামিদের কেন ধরা হচ্ছে না, প্রশাসনকে তার জবাব দিতে হবে। এই অহিংস আন্দোলন যদি উপেক্ষিত হয়, তবে তা অন্য রূপ নিতে পারে।’

অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানায় আলোচনার জন্য যায়। এ দলে ঢাবির শিক্ষক মু. আবদুস সালাম, অসীম দাস, মু. সিরাজুল ইসলাম এবং শিক্ষার্থীরা ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা থানার সামনে থেকে ক্যাম্পাসে ফিরে যান।

কোনো গোষ্ঠী বা দলের না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার

সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ পালন করবে ডিএসসিসি

রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সেই হরিদাসের বিরুদ্ধে ৯ কোটি টাকার মানি লন্ডারিং মামলা করল সিআইডি

টানা বৃষ্টিতে রাজধানীর কয়েকটি সড়কে জলাবদ্ধতা, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ ডিএমপির

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেপ্তার, ৪০ মামলা

আজিমপুরে ১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২

বৃষ্টিতে ডুবেছে ঢাকা, দেখুন ছবিতে

১৮তম শিক্ষক নিবন্ধন: শতভাগ শূন্যপদ যুক্ত করে গণবিজ্ঞপ্তির দাবি সুপারিশবঞ্চিতদের

বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক