হোম > সারা দেশ > ঢাকা

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পুরাতন লাইন মেরামতের জন্য আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুর থেকে ঢাকার ভূতের গলি, কাঁঠালবাগান ও আশপাশের এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমন্ডি, ঢাকা এলাকায় লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল ২১ জুলাই, মঙ্গলবার দু্পুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড, কাঁঠাল বাগান এলাকায় বিদ্যমান আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ঢাকার ১২০ মোড়ে চালু হচ্ছে আধা-স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

ভাটারায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ তিন

স্কুলে বিমান বিধ্বস্ত: মাইলস্টোনে এখনো চেপে আছে সেই ভয়াল স্মৃতি

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্ত কমিশনের প্রতিবেদনে যা উঠে এল

চেক প্রতারণার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে

সিটিটিসির অভিযানে চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীতে ৯৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা, ডাম্পিং ৬৩৫ যানবাহন

সেই রিজেন্ট সাহেদকে এবার পুলিশে দিলেন ব্যাংক কর্মকর্তারা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, ১২ হাজার ৮৪ পিস ইয়াবা উদ্ধার