হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কদমতলীতে ৫ ককটেলসহ যুবক গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গ্রেপ্তার নাঈম খান। ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী থানা এলাকার জুরাইন থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেলসহ নাঈম খান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আজ সোমবার (১০ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটের দিকে জুরাইনের হাবিবুল্লাহ সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাঈম খানকে পাঁচটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাঈম বরিশালের বাকেরগঞ্জ থানার জিরাইন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সেকেন্দার আলী খান।

র‌্যাব জানায়, পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো ধ্বংস করেন। গ্রেপ্তার নাঈমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার জন্য জব্দ করা আলামতসহ তাকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ আরও জানায়, অস্ত্র, বিস্ফোরক, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।