হোম > সারা দেশ > ঢাকা

উল্টো পথে এল ওসির গাড়ি, দেখতে না পাওয়ায় পাঠাওয়ের চালক-সহকারীকে মারধর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় উল্টো পথে আসা নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি না দেখায় বেসরকারি কুরিয়ার সার্ভিস পাঠাওয়ের চালক-সহকারীকে আটক ও মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা হলেন গাড়িচালক মিলন ও সহকারী সাকিব। অভিযুক্ত ওসির নাম মোহসীন উদ্দিন। গতকাল মঙ্গলবার রাত ২টার পর এ ঘটনা ঘটে। আটক দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

পাঠাও সূত্রে জানা গেছে, হাজারীবাগে পাঠাও কুরিয়ারের ওয়্যারহাউস থেকে সিলেটের উদ্দেশে গাড়িটি যাত্রা করে। পথে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় উল্টো পথে আসা নিউমার্কেট থানার ওসির গাড়ি না দেখায় চালককে মারধর কো হয় এবং থানায় নিয়ে আটকে রাখা হয়। গাড়িতে থাকা ক্যামেরায় তাঁরা চালকের কোনো অন্যায় দেখেননি। মাত্র ৩০ থেকে ৩৫ কিলোমিটার গতির মধ্যে গাড়ি চালাচ্ছিলেন চালক। বরং উল্টো পথে আসা ওসি তাঁকে অন্যায়ভাবে মারধর ও থানায় নিয়ে আটকে রাখেন। বিষয়টি নিয়ে পাঠাও কর্তৃপক্ষ থানায় গেলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ছিনতাইকারী সন্দেহে একটি প্রাইভেট কারের বিরুদ্ধে অভিযান চলছিল। তার মধ্যে সিগন্যাল দেওয়ার পরেও পাঠাওয়ের ওই গাড়ি থানার গাড়ির সামনে ঢুকিয়ে দেয়। ওই গাড়ির চালক সিগারেট খাচ্ছিলেন। তখন সাইড দিতে বললে চালক তা দেননি। পরে ওসির গাড়ি অন্য পথ দিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করার পরও তাঁদের ধরা সম্ভব হয়নি।

ওসি বলেন, পুলিশের অন্য একটি টিমের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে আটক দুজনকে পাঠাও কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণে দগ্ধ ১২: কারণ খতিয়ে দেখার আশ্বাস

তেজগাঁওয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১৮টি বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি: প্রশাসক

প্রথম দিনে ভোট পড়েছে ১৭৭১, নেই আওয়ামী লীগ প্যানেল

নগরীতে ঘন কালো মেঘের বৃষ্টিতে তলিয়ে গেল বেইলি রোড

আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে- শুনানিতে লতিফ সিদ্দিকী

বসুন্ধরা সিটিতে ৯৪ কোটি টাকার সোনা আত্মসাৎ, সাবেক বিক্রয়কর্মী গ্রেপ্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

সেই শিশুর পরিবারের অভিযোগ নেই, ঢামেক কর্মচারীকে ছেড়ে দিয়েছে পুলিশ

কেরানীগঞ্জে রাস্তার পাশে ময়লা ফেলায় কারাদণ্ড