হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মাদকসহ কারবারি গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। আজ শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি দল কদমতলী থানার শিল্প এলাকায় অভিযান চালায়। এ সময় ৪ কেজি গাঁজাসহ মো. কামাল হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জব্দ গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইলও জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার কামাল একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। জব্দ মাদকসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে পালিত হলো ‘ক্লিনিং ডে’

সিটিটিসির পৃথক অভিযানে প্রায় ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সিএজি নূরুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন

বিদেশি পিস্তল ও ছিনতাই হওয়া ২৫ মোবাইলসহ গ্রেপ্তার ১

মারধরে আহত ব্যবসায়ী, টাকার অভাবে আইসিইউতে না নিয়ে বাড়ি নেওয়ার পর মৃত্যু

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে ৩ ঘণ্টা বোমাতঙ্ক, ব্যাগে মিলল জর্দার কৌটা ও পান

সাভারে আওয়ামী লীগের মশাল মিছিলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ মিরপুর-১০ মেট্রো স্টেশন

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাসদৃশ বস্তু, কাজ করছে বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীতে সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৮৪: রোড সেফটি ফাউন্ডেশন