হোম > সারা দেশ > ঢাকা

ক্রিকেটার নাসির ও তাঁর স্ত্রী তামিমা বেকসুর খালাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মী। ফাইল ছবি

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই রায় দেন।

রায় ঘোষণার সময় তাঁরা উভয়ই আদালতে হাজির ছিলেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস দিয়েছেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৬ মে উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী মো. রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। ওই দিনই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। রাকিব মামলার অভিযোগে বলেন, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাঁদের আট বছরের একটি সন্তানও রয়েছে। তামিমা পেশায় উড়োজাহাজের কেবিন ক্রু। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি বিস্তারিত জানতে পারেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়। তামিমা ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তাঁর আট বছর বয়সী সন্তান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আসামিদের এ ধরনের কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে, যা তাঁর জন্য অপূরণীয় ক্ষতি।

পরে পিবিআই তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নেন। পরে অভিযোগ অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়। বিচার চলাকালে বাদীপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

‎আদাবরে যুবককে অপহরণ করে নির্যাতন, উদ্ধারসহ গ্রেপ্তার ৫

সাভারে আসামিকে ছিনিয়ে নিল মাদক কারবারিরা, ২ পুলিশ কর্মকর্তা আহত

বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের

থানায় অভিযোগের পরও থামছে না চুরি-ডাকাতি, আতঙ্কে সাভারের উত্তরপাড়ার বাসিন্দারা

৩০ জুনের মধ্যে বকেয়া পৌর কর পরিশোধে ১৫ শতাংশ সারচার্জ মওকুফ: ডিএসসিসি প্রশাসক

তিন দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, থানায় জিডি

ঝড়ে গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

গ্রাহকের ফেরত ক্রেডিট কার্ড ব্যবহার করে জালিয়াতি, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ড. ইউনূসের বিচারের দাবিতে ৬১ আইনজীবীর মানববন্ধন

কেন্দ্রীয় কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু