হোম > সারা দেশ > ঢাকা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব ম্যাটস

অনির্দিষ্টকালের জন্য দেশের সব সরকারি/বেসরকারি মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

হুমায়ুন কবীর বলেন, ‘ওপরের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য দেশের সব ম্যাটস বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। তবে এ বিষয় আমি বিস্তারিত কিছু বলতে পারব না।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ম্যাটস বন্ধ ঘোষণা করা হলো এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সব শিক্ষার্থীকে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

এতে মহাপরিচালকের সম্মতি রয়েছে। ম্যাটসের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোর্স কারিকুলামের উন্নয়ন, ইন্টার্নের সুযোগসহ বিভিন্ন দাবিতে ৫০ দিন ধরে আন্দোলন করছেন তাঁরা। কিন্তু এই দীর্ঘ সময় ধরে আন্দোলন করেও তাঁরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন। গত মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে কিছু কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়। তাঁরা বিষয়টি ভেবে দেখবেন বলে জানান। কিন্তু কোনো সুনির্দিষ্ট বা সুস্পষ্ট বক্তব্য দেননি। এর পরিপ্রেক্ষিতে ম্যাটস শিক্ষার্থীরা আমরণ অনশনের ঘোষণা দেন এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নেন। এরপর গতকাল রাতে তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করে। বর্তমানে ৫০ জনের মতো শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। 

রাজধানীতে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

বিদেশে চিকিৎসার অনুমতি মেলেনি ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর

অবহেলায় মৃত্যুর অভিযোগ: হৃদরোগ ইনস্টিটিউটসহ ২ হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৪০৪৮

ঈদের বাজারে ঢুকত ৩৪ লাখ জাল টাকা, আগেই গ্রেপ্তার চক্রের ৩ সদস্য

টানা ৪৪ দিন রিমান্ড শেষে কারাগারে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল

কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

‘গবেষণা’ ও ‘নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাবে’ গড়ে ওঠেনি বাংলাদেশের ট্যুরিজম আইকন

অবৈধ সম্পদ অর্জনের মামলা: সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন, বিদেশযাত্রার অনুমতি

রাজধানীতে র‌্যাবের অভিযান: ভেজাল ওষুধ ও নকল খাদ্য তৈরির দায়ে জরিমানা, কারখানা সিলগালা