হোম > সারা দেশ > ঢাকা

জুলাই শহীদ রাব্বির নামে হচ্ছে সড়কের নামকরণ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আকরাম খান রাব্বি। ছবি: সংগৃহীত

২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ আকরাম খান রাব্বির নামে হচ্ছে সড়কের নামকরণ। রাজধানীর কাফরুলের ১৩ নম্বর সেকশনের সি-ব্লকের ২ নম্বর সড়কটি শহীদ আকরাম খান রাব্বি সড়ক নামে নামকরণ করা হচ্ছে।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৬তম করপোরেশন সভায় সড়কটির নামকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়।

সভায় বলা হয়, শহীদ আকরাম খান রাব্বির আত্মত্যাগ ও স্মৃতিকে সম্মান জানিয়ে তাঁর স্থায়ী ঠিকানায় অবস্থিত বাসা-৫৫, রোড-২, ব্লক-সি, সেকশন-১৩, থানা কাফরুলের সড়কটি শহীদ আকরাম খান রাব্বি সড়ক নামে নামকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পরে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর মিরপুর ১০ এলাকার শহীদ আবু তালেব স্কুলের সামনে পুলিশের গুলিতে আহত হন আকরাম খান রাব্বি। পরে ওই দিনই হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় আকরাম খান রাব্বির বয়স হয়েছিল ২৮ বছর। তিনি রাজধানীর ক্রাউন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

আপিল শুনানির তারিখ পেল আলোচিত আবরার, সিনহা ও সাত খুন মামলা

কাকরাইল থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

কেবিনের চাপ নিয়ন্ত্রণে ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের

ঢামেকে ভুয়া চিকিৎসক আটক, ব্যবস্থাপত্র পড়তে না পেরে দিলেন নার্স পরিচয়

রিসোর্টে অগ্নিকাণ্ড: মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা দিলেন স্বজনেরা

আইনজীবী জিয়াউল ইসলামের গ্রেপ্তারে উদীচীর উদ্বেগ, নিঃশর্ত মুক্তি দাবি

বিশেষ ২ চাবির ‘জাদুতে’ ১০ সেকেন্ডে খোলা হয় মোটরসাইকেলের লক

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মেরামতের জন্য গ্যারেজে রাখা জবির বাসে আগুন

সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী ইনুসহ ৮ জনের বিরুদ্ধে মামলা